সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণকাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণকাজের উদ্বোধন
মুজিববর্ষ উপলক্ষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা-দীননাথপুর গ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম ছারওয়ার সিদ্দিক বাবলু মাস্টার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি ও সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন। জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন চন্দনের সঞ্চালনায় ও নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী বিশ্বজিত কুমারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক ডাক্তার। মুজিবশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৯০টি বীর নিবাস নির্মাণ করা হবে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ৯টি বীর নিবাসের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।


কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী