শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বদরগঞ্জ দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গার বদরগঞ্জ দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে এ ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে আবুল কালাম আজাদ মিণ্টু বাইসাইকেল প্রতীক নিয়ে ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী এ এন এম আসিফ মাছ প্রতীক নিয়ে ১১৯ ভোট পেয়েছেন। এছাড়াও মাশকুর রহমান বাবলু ছাতা প্রতীক নিয়ে ১১১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান আম প্রতীক নিয়ে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী তারিকুজ্জামান (লাণ্টু) মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৬ ভোট। এছাড়াও কোষাধ্যক্ষ পদে আরিফ হোসেন মই প্রতীক নিয়ে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচনে সহসভাপতি পদে মফিজ উদ্দীন খেজুর গাছ প্রতীক নিয়ে ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান হোসেন চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৬ ভোট। এছাড়াও কোষাধ্যক্ষ পদে নয়ন আনারস প্রতীক নিয়ে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আজম, অর্থবিষয়ক সম্পাদক পদে আনিচুর রহমান নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাকিরুল ইসলাম, নির্বাচন কমিশনার আল মুজাহিদ ও নির্বাচন কমিশনার আব্দুল কাদের। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন আতিয়ার রহমান।


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ