সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ‘বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১’ পালিত

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ‘বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১’ পালিত
চুয়াডাঙ্গায় ‘বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২১’ পালিত হয়েছে। এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও অবহিতকরণ সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এসে মিলিত হয়। এসময় চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ‘প্রতি বছরের মতো এই বছরও বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১ পালিত হচ্ছে বিশ্বজুড়ে। এই বছরের স্লোগান ‘হোক সচেনতার বিস্তার, চাই এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স থেকে নিস্তার’-এর তথ্য অনুযায়ী প্রতিবছর অহঃরসরপৎড়নরধষ জবংরংঃধহপব (অগজ) এর কারণে সকল দেশের ধনী, গরীব, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে প্রায় ৭ লক্ষ মানুষ মারা যাচ্ছে। আমাদের হাতে অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই কাজ করছেনা শুধুমাত্র রেজিস্ট্যান্স এর জন্য। অনেক রোগী বিশেষ করে ওঈট এর রোগীদের অনেকেই মারা যাচ্ছেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর জন্য। সামান্য জ্বর, সর্দি, কাশি বা ভাইরাল ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক খাওয়ার কোন প্রয়োজন নেই এবং অ্যান্টিবায়োটিক ক্রয় বা খাওয়ার পূর্বে বার বার চিন্তা করুন। কোন রকম ফার্মেসী বা ডিসপেনসারীর লোকের কথায় অ্যান্টিবায়োটিক খাবেন না। শুধুমাত্র রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাবেন। এর ভয়াবহতা সম্পর্কে সবার সাথে আলোচনা করুন এবং সচেতনতা গড়ে তুলুন। আ্যান্টিমাইক্রোবিয়ালের সঠিক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে দিতে আপনিও সহায়তা করুন।’ এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সর সার্কেল কনক কুমার দাশ, চুয়াডাঙ্গা সদর হাপসাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন, জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়, অর্থপেডিক কনসালটেন্ট ডা. আব্দুর রহমান, ডা. মিলনুজ্জামান জোয়ার্দ্দার, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম, ডেন্টাল সার্জন ডা. জয়নাল আবেদিন, সদর হাসপাতালের সিনিয়র স্টায় নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী