সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে আ.লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২১ ইং
ঝিনাইদহে আ.লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পরিবর্তনের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ করেছে কয়েক’শ নারী-পুরুষ। এসময় তারা ব্যানার-ফেস্টুন নিয়ে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম এলাকায় অবস্থান করেন। এসময় কালীচরণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সহসভাপতি মোদাচ্ছের হোসেন মেম্বার, মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন আহম্মেদ, আজিজুর রহমান তিতু, আব্দুল গফুর, ইউপি সদস্য পিণ্টু শিকদার, মিজানুর রহমান মিজু, উজ্জল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজল মণ্ডল, কবির হোসেন, জয়নাল হোসেন, নওশের খাঁ, মকবুল বিশ্বাস, খলিল বিশ্বাস, যুবলীগ নেতা হারুন-অর-রশিদ ও ছাত্রলীগ নেতা হারুন মিয়া উপস্থিত ছিলেন। তাঁদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত শারীরিকভাবে গুরুতর অসুস্থতার কারণে বিগত দুই বছর একজন ইউপি সদস্য’র ওপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে বিশ্রামে রয়েছেন। চেয়ারম্যানের অনুপস্থিতে এলাকার মানুষ নানা কাজে হয়রানি হচ্ছেন। অথচ শারীরিকভাবে অসুস্থ ওই ব্যক্তিকেই নৌকা প্রতীক দেওয়া হয়েছে। তারা গুরুতর অসুস্থ কৃষ্ণপদ দত্ত’র মনোনয়ন বাতিল করে অন্য কোনো প্রার্থীকে দেওয়ার জন্য দাবি জানান।


কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী