সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- আপলোড তারিখঃ
২৩-১১-২০২১
ইং
চুয়াডাঙ্গায় কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর নিজস্ব অফিসে এক অনাড়ম্বর পরিবেশের মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ। শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম তারা, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত, অরিন্দম সদস্য শান্ত আহমেদ, প্রিন্স প্লাজা মার্কেটের সভাপতি আমির বাদসা, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সহসভাপতি আজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য গোলাম মোস্তফা নান্না, নাট্য সম্পাদক এম এম সেলিম, সংলাপ সদস্য কামাল হোসেন, শশী ভূষণ, বাবুল আক্তার, শাহিদ হাসান জোয়ার্দ্দার সোনা, তাহাজদ্দুন, বিল্লাল, মানিক, মিঠুন, শাহিন, সজীব, নুর আলম, শ্যামল, সাবানা, রোজা খান, শ্রাবণ প্রমুখ। আলোচনা শেষে সংলাপের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে উদ্যাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে সকলকে মিষ্টিমুখ করানো হয়।
কমেন্ট বক্স