শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বারাদীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র জখম

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২১ ইং
বারাদীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র জখম
মেহেরপুর সদর উপজেলার বারাদীতে সড়ক দুর্ঘটনায় আবু সুফিয়ান আকাশ (৮) নামের এক মাদ্রাসাছাত্র গুরুতর জখম হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বারাদী মাদ্রাসার নিকট এ দুর্ঘটনা ঘটে। আহত আকাশ প্রবাসী জহুরুল হকের ছেলে, পাটকেলপোতা গ্রামের মোস্তাক আলীর নাতি ছেলে এবং বারাদী মাদিনাতুল উলুম কওমীয়া মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্র। নানা বাড়ি থেকে সে লেখাপড়া করতো। জানা যায়, মাদ্রাসা থেকে পরীক্ষা শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল আকাশ ও তার বন্ধু আতিকুল। কিছুদূর যাওয়ার পর আতিকুল সাইকেল থেকে আচমকা লাফ দিলে আকাশ নিয়ন্ত্রণ হারায়, এসময় বিপরীত দিক থেকে আসা রেনাটা লি.-এর একটি ওষুুধ সরবরাহকারী পিকআপের সাথে সজোরে ধাক্কা খেয়ে রাস্তার পাশেই ছিটকে পড়ে আকাশ। দুমড়ে-মুচড়ে যায় সাইকেলটি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আকাশকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। নাক এবং কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে রেফার্ড করেন। এদিকে, খবর পেয়ে বারাদী ক্যাম্প পুলিশ সদরের কলাইডাঙ্গা গ্রাম থেকে ঘাতক পিকআপের  (যশোর ন ১১-১০০৬) চালকসহ গাড়িটি আটক করে ক্যাম্প হেফাজতে আনেন। গাড়িচালক ভাসান (২২) চুয়াডাঙ্গার দর্শনা থানার আকুন্দবাড়ীয়া গ্রামের আজিজুল হকের ছেলে। এ ব্যাপারে পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই কামরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘাতক পিকআপটি আটক করে ক্যাম্প হেফাজতে আনি। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি।’


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত