শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, দুজন আহত

  • আপলোড তারিখঃ ২২-১১-২০২১ ইং
মহেশপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, দুজন আহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে রাস্তার জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো হাসুয়ার আঘাতে জালাল মণ্ডল ও কালু মণ্ডল নামের দুই ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন। তাঁরা শ্যামকুড় ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মৃত আনু মণ্ডলের ছেলে। আহত ব্যক্তিদের ভাই বাচ্চু মিয়া জানান, আহত জালাল ও কালু মণ্ডলের প্রতিবেশী মিনারুল, নজির, নুর নবি, খলিল মিয়া ও নিলুফা বেগম বসত বাড়ির সাথে রাস্তা কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যায় উভয় পরিবারের মধ্যে বাগবিতন্ডা হয়। গত শনিবার সন্ধ্যায় কালু মন্ডল পায়ে হেঁটে ডাকাতিয়া বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে বাড়ির সাথে ইটের সলিং রাস্তার ওপর উপস্থিত হলে পথের মধ্যে ধারালো হাসুয়া ও রড নিয়ে পথরোধ করে ঘিরে ধরে। সে সময় প্রতিবেশী কালু মন্ডলকে লক্ষ্য করে হাসুয়ার কোপ দেয় মাথায়। কিন্তু সরে যাওযার কারণে হাসুয়ার কোপ লেগে এক কান কেটে পড়ে যায় ও তিনি মাটিতে পড়ে যায়। তখন কালু মন্ডলের চিৎকার শুনে তার আপন ভাই জালাল মন্ডল ঘটনাস্থলে ছুটে আসলে মিনারুল ও তার পরিবারের লোকজন তার মাথায় হাসুয়ার কোপে রক্তাক্তভাবে জখম করে ফেলে যায়। তৎক্ষণাত প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে জালাল মন্ডলের শারীরিক অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। ডাকাতিয়া গ্রামের ইউপি সদস্য জানান, ঘটনাটি সত্য বর্তমানে তারা দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবিষয়ে আহত ব্যক্তিদের ভাই মো. বাচ্চু মিয়া বাদী হয়ে মহেশপুর থানায় মামলা দায়ের করেন। যার নম্বর জিআর ৭০৯/২১। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত