সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
- আপলোড তারিখঃ
২১-১১-২০২১
ইং
ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক শামিমুল ইসলাম শামিম, জেলা রিপোর্টাস ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সদস্য ও শৈলকুপা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচএম ইমরানসহ ৩ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মনববন্ধন কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব।
মানববন্ধনে বক্তারা বলেন, শৈলকুপা উপজেলার কুখ্যাত রাজাকার মৃত গোলাম মজনুর ছেলে এবং মাগুরা (সওজ) এর উপ-সহকারী প্রকৌশলী আহসানুল কবির টিটুর বিরুদ্ধে তার স্ত্রী শাহানাজ খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এদিকে স্ত্রী শাহানাজের ভাই মনিরুলের স্ত্রীর সাথে পরকিয়া প্রেম করে অনৈতিক সম্পর্ক তৈরি করে তা ভিডিও করে ব্লাক মেইল করে আসছিলো টিটু। এ ঘটনায় প্রবাসী মনিরুল ইসলাম বাদী হয়ে টিটুর নামে পর্ণোগ্রাফি আইনে আরও একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয়। সংবাদ প্রকাশের জেরে শাহানাজের ভাই মনিরুল ও ৩ সাংবাদিককে ফাঁসাতে তাদের নামে পরকিয়া প্রেমিকা শেফালীকে দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করিয়েছে সওজ এর উপ-সহকারী প্রকৌশলী আহসানুল কবির টিটু। যা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিপু, সহ-সম্পাদক কে এম সালেহ, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাইফুল মাবুদ, দেলোয়ার কবির, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লবসহ অনেকেই মানববন্ধনে বক্তব্য দেন।
কমেন্ট বক্স