দামুড়হুদা উপজেলা ও দর্শনা থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন
- আপলোড তারিখঃ
১৭-১১-২০২১
ইং
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দামুড়হুদা উপজেলা ও দর্শনা থানা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি স্বাক্ষরিত ৩ মাসের মেয়াদী এই কমিটি অনুমোদিত হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দামুড়হুদা উপজেলা কমিটিতে মো. আক্তারুজ্জামান (বাবু) কে আহ্বায়ক ও মো. আব্দুর রহিম, রাসেল আহম্মেদ, মাহমুদুল হাসান সেবাকে যুগ্ম আহ্বায়ক এবং দর্শনা থানা কমিটিতে ইসলামুল হক আল-আমিনকে আহ্বায়ক ও রাসেল আহমেদ, হুজাইফা মল্লিককে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
দামুড়হুদা উপজেলা কমিটির বাকি সদস্যরা হলেন:- ইয়ামিন হোসেন, নজরুল ইসলাম, মতিয়ার রহমান, শরিফুল ইসলাম, সাজেদুল ইসলাম, মো. সালাম, বিল্লাল হোসেন, জিয়উর রহমান (মিন্টু), মিজানুর রহমান (মিজা), আব্দুর রাজ্জাক, আজিবার রহমান, আত্তাব আলী, মিনারুল ইসলাম, সুজন আলী, কনক মিয়া, শাহীন হোসেন (মিঠু), মো. তারেক, ফিরোজ আলী, আতিকুর রহমান (লাভলু), মাহফুজুর রহমান, আরিফুল ইসলাম (মিলন), জাহাঙ্গীর আলম (মানিক), আব্বাস আলী, রাশেদ রানা (রোমন), আব্দুর রহমান, আব্দুল কাদের মিলু, সুমন আলী, আকরামুল হক, আজমির হোসেন (রাজু), আবুসাদাত মোহাম্মদ সায়েম, কামরুল হোসেন, সোহাগ আলী।
দর্শনা থানা কমিটির বাকি সদস্যরা হলেন:- সুমন আলী, ইসতিয়াক আহম্মেদ রানা, তুহিন শেখ, আসাদুজ্জামান অন্তর, ওমর ফারুক, মুকিত, আব্দুল আল মনির (সিজার), রাসেল, বিপ্লব, নকিব হাসান, রিমন, প্রিতম, আশিকুর, মাজাহরুল ইসলাম (হিল্লোল), মেহেদি হাসান (বাপ্পি), জাকিরুল ইসলাম, আব্দুল্লাহ আস সাইফ (চয়ন), ইয়াছিন, রক্তিম, ফারদিন আহসান অরিন, বিল্লাল, ইমরান, কনক, সাজন বিশ্বাস, সাকিব হাসান (বাধন), ইখতিয়ার উদ্দিন (টিটু), জুয়েল, শিমুল, শুভ, শাওন আহম্মেদ, খান রায়হান, আকাশ আহম্মেদ অনিক, শোভন মিয়া আনন্দ, আকাশ, আরিয়ান শিহাব, পারভেজ আমিন জিম, শামীম, সুজন আলী, রনি।
কমেন্ট বক্স