দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ
- আপলোড তারিখঃ
১৭-১১-২০২১
ইং
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ঝিনাইদহ শহরে বিভিন্নস্থানে বিএনপির নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, আনোয়ারুল ইসলাম বাদশা, সাবেকে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আসাদ ও শাহনেওয়াজ সুমন। লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ‘এ সরকারের আমলে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে কষ্টে আছে, কিন্তু প্রতিবাদ করতে পারছে না। রাস্তায় নামলে বিজিবি, পুলিশ, র্যাব ও দলীয় বাহিনী দিয়ে উল্টো শায়েস্তা করা হচ্ছে। মিথ্যা মামলা চাপিয়ে বহু পরিবারকে পথে বসিয়েছে। গনতন্ত্র, কথা বলা ও লেখার স্বাধীনতা হরণ করা হয়েছে। এরশাদের চেয়েও জঘন্য শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। লিফলেট বেতরণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কমেন্ট বক্স