শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তাবায়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২১ ইং
জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তাবায়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, পরিবার পরিকল্পনা অফিসার গোলাম রসুল, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কালাম কবীর। এসময় আরও উপস্থিত ছিলেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান, তথ্যসেবা সহকারী শাকিলা সুলতানা, জেলা পরিষদের জীবননগর বাজার ইজারাদারকৃত দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দীন, ওয়েভ ফাউন্ডেশনের (লোকমোর্চা) সমন্বয়কারী আব্দুল আলিম সজল,  উন্নয়ন সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুস সাত্তার, সহকারী প্রোগ্রাম অফিসার মাহমুদুল রহমান প্রমুখ। সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে অভিযোগ দায়ের, অপরাধ ও দন্ডের বিধান, ভোক্তা-অধিকার বিরোধকার্য ও অপরাধ এবং দণ্ড ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল বাজারের সকল ব্যবসায়ীদের ডিলিং লাইসেন্স করতে উদ্বুদ্ধ করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত