শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সদরের নতুন দরবেশপুর ও সিংহাটিতে আ.লীগের ওয়ার্ড কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২১ ইং
মেহেরপুর সদরের নতুন দরবেশপুর ও সিংহাটিতে আ.লীগের ওয়ার্ড কমিটি গঠন
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে আ.লীগের কমিটি গঠন করা হয়েছে। গত রোববার বিকেলে নতুন দরবেশপুর ও সিংহাটি গ্রামে আয়োজিত ইউনিয়ন আ.লীগের আলোচনা সভায় এই দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়। ইউনিয়ন আ.লীগের সভাপতি শামীম ফেরদৌস ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মমিন ৫১ সদস্য বিশিষ্ট এই দুটি ওয়ার্ড কমিটির অনুমোদন দেন। ৭ নম্বর ওয়ার্ড (সিংহাটি পশ্চিমপাড়া ও পুরাতন দরবেশপুর ) আ.লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক এবং ৮ নং ওয়ার্ড (নতুন দরবেশপুর) সভাপতি মুনছুর আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটন কন্ঠ ভোটের মাধ্যমে মনোনীত হন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক রবিনসহ আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।  


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত