শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৪তম বর্ষপূর্তি, মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১৯ নভেম্বর সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই আয়োজনকে সফল করতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ সূচনা বক্তব্য দেন। বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক গোলাম কবির মুকুল সার্বিকভাবে অনুষ্ঠিতব্য বিভিন্ন ইভেন্টের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন রিচার্ড রহমান, আতিয়ার রহমান, আহাদ আলী মোল্লা, অধ্যক্ষ শাজাহান আলী, আনছার আলী, আবু নাসিফ খলিল, হোসেন মোহাম্মদ ফারুক, কাজল মাহমুদ, হোসেন জাকির, হেলাল হোসেন জোয়ার্দ্দার, হারুন অর রশিদ প্রমুখ। সভায় জানানো হয়, আগামী ১৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় সাহিত্য পরিষদ চত্বরে (শহীদ রবিউল ইসলাম সড়ক, চুয়াডাঙ্গা) অনুষ্ঠিত হবে। সুন্দর হস্তলিখন, শ্রুতিলিখন, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সাধারণ জ্ঞান বিষয়ে ৫টি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ০১৯৭৬-০৩২৮০৪ এবং সাধারণ সম্পাদক ০১৭২৪-৫৩১০০৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ। দাপ্তরিক কাজে সার্বিক সহযোগিতা করেন দপ্তর সম্পাদক সুমন ইকবাল।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত