শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা কার্যালয়ের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম। অনুষ্ঠানের উদ্দেশ্য ও করণীয় বিষয়ে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এবিএম রবিউল ইসলাম উপস্থিত নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধভিত্তিক বই বেশি করে পড়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। আলোচনা সভার মূল আলোচক বীর মুক্তিযাদ্ধা সুবেদার মেজর সাইদুর রহমান বীর প্রতীক তাঁর বক্তব্যে যশোর সেনানিবাসে পাকিস্তানের পতাকা নামিয়ে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনসহ মুক্তিযুদ্ধকালীন তার বীরত্বগাঁথা ও কষ্টসহিষ্ণু গল্প শুনিয়েছেন, যা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে আবেগতাড়িত করে। মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মোছা. মাহফুজা খাতুন, ২য় স্থান অধিকার করে রিয়া খাতুন ও ৩য় স্থান অধিকার করে আরাফাত রহমান। এসময় অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. রোস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মালিথা, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ এলাকার গণ্যমাণ্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মো. ফারুক হোসেন। অনুষ্ঠানে ২৫০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা গল্প শুনেছে।


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ