মেহেরপুরের বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১০-১১-২০২১
ইং
মেহেরপুর সদর উপজেলার টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিদায় বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদ সরফরাজ হোসেন মৃদুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন। টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, সাবেক সভাপতি মনিরুল ইসলাম ও সাবেক সহকারী প্রধান শিক্ষক রুস্তম আলী।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সুবর্ণা খাতুন, রবিউল আউয়াল, দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন, নবম শ্রেণির শিক্ষার্থী মায়া খাতুন প্রমুখ সেখানে বক্তব্য দেন। এসময় শিক্ষার্থীদের হাতে এসএসসি পরীক্ষার সরঞ্জাম তুলে দেন অতিথিবৃন্দ। পরে উক্ত বিদ্যালয়ের ধর্ম শিক্ষক আবদুর রশীদ সেখানে দোয়া পরিচালনা করেন।
অপর দিকে, মেহেরপুর সদর উপজেলা আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দীন, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ। পরে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কমেন্ট বক্স