জীবননগরে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১০-১১-২০২১
ইং
জীবননগর উপজেলায় স্থাপিত নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষাবিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে জীবননগর উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার প্রমুখ।
কমেন্ট বক্স