শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে যুব মহিলা লীগের কমিটি গঠনের প্রস্তুতি ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২১ ইং
জীবননগরে যুব মহিলা লীগের কমিটি গঠনের প্রস্তুতি ও আলোচনা সভা
জীবননগর উপজেলায় ৯টি ইউনিয়নের সকল ওয়ার্ডে যুব মহিলা লীগের কমিটি গঠনের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জীবননগর উপজেলা পরিষদ চত্বরে এই প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছা. কোহিনুর বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিনি ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলিজা খাতুন, জাহানারা বেগম ও সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনি। এছাড়া আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, যুব মহিলা লীগ নেত্রী, শিলা, শারমিন, মিতু, খাদিজা, সাথী, নারগিসসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ