বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা ও জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২১ ইং
আলমডাঙ্গা ও জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা ও জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে পৃথক আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা নাহীদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তুহিনুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস। আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসারের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাহিনা আক্তার, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম, আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আলাউদ্দিন প্রমুখ। জীবননগর: জীবননগরে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান রোধে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির, জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম ও আবাসিক মেডিকেল অফিসার মাহমুদ বিন হেদায়েত সেত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোপাখালী বিজিবি কমান্ডার, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু ও উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা, চোরাচালান রোধ, ইটভাটা নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষে বিস্তারিত আলোচনা করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার উপজেলার ব্যবসায়ীদের ডিলিং লাইসেন্স গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য প্রচার-প্রচারণা চালানোর বিষয়ে মতামত ব্যক্ত করেন।


কমেন্ট বক্স
notebook

অধ্যক্ষ আবু নাসির ও সভাপতি ইউসুফ সিন্ডিকেটের পাহাড়সম অনিয়ম