শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের মহেশপুর সলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় : ভবনের ভগ্নদশা : দ্রুত সংস্কারের দাবি

  • আপলোড তারিখঃ ০৭-০৬-২০১৭ ইং
ঝিনাইদহের মহেশপুর সলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় : ভবনের ভগ্নদশা : দ্রুত সংস্কারের দাবি
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউনিয়নের আওতাভূক্ত ২৪নং সলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১নং ভবনটির ভগ্নদশা। যে কোন মুহুর্তে ভবনটির ছাঁদ ধ্বসে মারাত্মক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয় ১৯৩২ইং সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্য বদী সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। জানা যায়, ১৯৯৬/৯৭ইং অর্থ বছরে ১নং ভবনটি তৈরি করা হয়। দীর্ঘদিন যাবত ভবনটি মেরামত না করায় দেওয়াল এর বিভিন্ন স্থানে এবং ছাঁদের স্লীং ধ্বসে যেয়ে খসে খসে পড়ে যাচ্ছে। ভবনটি মেরামত না করলে, যে কোন মুহুর্তে ক্লাস চলাকালিন ছাঁদ ধ্বসে মারাত্মকভাবে দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে আমাদের এ প্রতিনিধি, সরেজমিনে স্কুল পরিদর্শনে যেয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সিদ্দিকুর রহমানের সাথে আলাপ কালে তিনি জানান, আমি ২০০৯ সনের ৩০ এপ্রিল-এ স্কুল যোগদান করি। যোগদানের পর থেকে প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রী ও ৫ জন শিক্ষক-শিক্ষিকা নিয়ে সুনামের সাথে শিক্ষার মান অক্ষুন্ন রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি দুঃখের সাথে বলেন, ২০০০ ইং সনের শতাব্দির ভয়াবহু বন্যায় ১নং ভবনটি মারাতকভাবে ক্ষতিগ্রস্থ হয়। অদ্য বদী ভবনটি সংস্কারের জন্য কোন বরাদ্দ পাওয়া যায়নি। তিনি বলেন শিক্ষার মান অক্ষুন্ন রাখতে দুর্ঘটনার হাত থেকে ছাত্র-ছাত্রীসহ শিক্ষকদের বাঁচাতে অতি সত্তর ভবনটি সংস্কার অত্যাবশ্যক। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকার অভিভাবকসহ সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত