মুজিবনগরে শিশু ও নারী উন্নয়নে কর্মশালা
- আপলোড তারিখঃ
০৮-১১-২০২১
ইং
মুজিবনগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী জেলা তথ্য অফিসের আয়োজনে মুজিবনগর উপজেলা পরিষদের হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম ছিদ্দিকী, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট রকিবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাহিদ হাসান রাজিব।
কমেন্ট বক্স