শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০২১ ইং
জীবননগরে কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ
জীবননগর উপজেলায় ১ হাজার ৫২০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী প্রমুখ। অনুষ্ঠানটি সাবিক পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত