মেহেরপুরে ধর্ষণের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
- আপলোড তারিখঃ
০৬-১১-২০২১
ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলার ময়ামারি গ্রামে বিধবা এক নারী চার স্কুলছাত্রের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন করেছে ময়ামারি গ্রামবাসী। গতকাল শুক্রবার সকালে মেহেরপুরের ময়ামারি সড়কের পাশে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে ময়ামারি গ্রামের বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় ইউপি সদস্য মিয়ারুল ইসলাম, শাহাবুদ্দিন আলী প্রমুখ বক্তব্য দেন।
জানা গেছে, ময়ামারি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন বাদী হয়ে তাঁর মেয়েকে একই গ্রামের শান্ত সাজু, তারেক, মফি নামের চার স্কুলছাত্রের বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণ করেছে এই মর্মে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন দাখিল করেছেন। যার নম্বর ১৪৭।
কমেন্ট বক্স