শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা সদর ইউপি নির্বাচনে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী হাজী আব্দুল কাদের

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২১ ইং
দামুড়হুদা সদর ইউপি নির্বাচনে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী হাজী আব্দুল কাদের
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল কাদের দিনভর গণসংযোগ করেছেন। গতকাল শুক্রবার তিনি এাকার ভিভিন্ন গ্রামে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেন, ‘আমাকে নির্বাচিত করলে দামুড়হুদাকে মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। সেই সাথে জনগণের সকল সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করব।’ স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী হাজী আব্দুল কাদের আরও বলেন, ‘বিগত এবং বর্তমান চেয়ারম্যানের হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, তাঁরা ইউনিয়নবাসীর সমস্যার সমাধান করেননি। আমাকে আপনারা নির্বাচিত করলে এই অবহেলিত দামুড়হুদা ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যহত রেখে সময়াপযোগী উন্নয়ন করব।’ গণসংযোগকালে হাজী আব্দুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, অ্যাড. আবু তালেব বগাসহ শতাধিক ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী। (প্রেস বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত