শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জ পৌরকাপ ফুটবল টুর্ণামেন্টে বেনাপোলের জয়

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২১ ইং
কালীগঞ্জ পৌরকাপ ফুটবল টুর্ণামেন্টে বেনাপোলের জয়
ঝিনাইদহের কালীগঞ্জে পৌর কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২১’র ২য় সেমি ফাইনালে ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে বেনাপোল বাগেরহাটকে পরাজিত করে জয়লাভ করেছে। ফলে তারা স্বাগতিক কালীগঞ্জকে ফাইনালে মোকাবেলা করবে। গতকাল বুধবার কালীগঞ্জের নলডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় বেনাপোল ফুটবল একাডেমি ও বাগেরহাট ফুটবল একাদশ। পর্যন্ত বিকেলে টান টান উত্তেজনাপূর্বক এ খেলায় ট্রাইবেকারে বেনাপোল ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে। খেলার আগে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার দু’দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এ সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সহসভাপতি অজিৎ ভট্ট্যাচার্য্য উপস্থিত ছিলেন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম, জামাল হোসেন ও মারুফ হোসেন।


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ