শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ইয়ুথ ও যুব ফোরামের উদ্যোগে যুব দিবস পালিত

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০২১ ইং
জীবননগরে ইয়ুথ ও যুব ফোরামের উদ্যোগে যুব দিবস পালিত
জীবননগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও যুবদের মাঝে সম্মননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ এ্যাসেম্বলি’ ও ‘যুব ফোরাম’ এর আয়োজনে ‘ওয়েভ ফাউন্ডেশন’ এর সহযোগীতায় জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ইয়ুথ এ্যাসেম্বলি জীবননগর উপজেলা শাখার সভাপতি মিঠুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নিবাহী অফিসার মো. আরিফুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, ওয়েভ ফাউন্ডেশনের সামজিক উন্নয়ন কমসূচির উপদেষ্টা মো. আব্দুর শুকুর, ওয়েভ ফাউন্ডেশনের জীবননগর উপজেলা সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, ইয়ুথ এ্যাসেম্বলি চুয়াডাঙ্গা জেলার সভাপতি তৌফিক শুভ, সাধারণ সম্পাদক মাশরাফি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ইয়ুথ এ্যাসেম্বলির মফিজুল ইসলাম, তুহিন, সাদিয়া, সেতু, শাকিল, শাপলা, যুব ফোরামের জিল্লু, হাসান, ইসমাইল, বিলকিস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ইয়ুথ এ্যাসেম্বলি জীবননগর শাখার সহ-সভাপতি ঐশ্বয সাহা, যুব ফোরামের সাধারণ সম্পাদক নিশান। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সাজ্জাদ হোসেন। আলোচনা সভা শেষে ছয়জন যুবককে বিশেষ কাজের জন্য সম্মননা প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ