শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় হিন্দু ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ০২-১১-২০২১ ইং
আন্দুলবাড়ীয়ায় হিন্দু ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় হিন্দু ঐক্য পরিষদের ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাত ৯টায় বাজারের রাজ হেয়ার ড্রেসার নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদে প্রদীপ কুমার ভৌমিককে সভাপতি ও কাজল কুমার দেবনাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- প্রকাশ দাস সহসভাপতি, দিলীপ কুমার নাথ তাপস সহ-সাধারণ সম্পাদক, সঞ্জিত দেবনাথ কোষাধ্যক্ষ এবং বরুণ দেবনাথ, চন্দন কুমার পাত্র মুক্ত, উত্তম কুমার পাত্র, দীপক বিশ্বাস জয় দাস, সুমন ভৌমিক সদস্য মনোনীত হন। অনুষ্ঠানে আন্দুলবাড়ীয়া সার্বজনীন দূর্গা পূজা মন্দির উদযাপন কমিটির সাবেক সভাপতি প্রকাশ দাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন, জীবননগর উপজলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংবাদিক নারায়ণ ভৌমিক, জীবননগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজয় হালদার।


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ