শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছি চন্ডিপুরে যৌতুক না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন করে বাড়ী থেকে বিতাড়িত

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০১৭ ইং
কুড়ুলগাছি চন্ডিপুরে যৌতুক না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন করে বাড়ী থেকে বিতাড়িত
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি গ্রামের কাহারপাড়ার এক গৃহবধূ  যৌতুকের দাবী মেটাতে না পারায় সন্তানসহ বিতাড়িত করার অভিযোগ উঠেছে। জানা গেছে, চন্ডিপুর খামারীপাড়ার নুরুল ইসলামের কন্যা জান্নাতুল ফেরদৌসের সাথে আনুমানিক ৬ বছর পূর্বে বিবাহ হয় কুড়ুলগাছি গ্রামের কাহারপাড়ার ইদ্রিসের ছেলে বেল্টুর সাথে। বিবাহের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে জান্নাতুলের পরিবার নগদ ৩০হাজার একটি গরুসহ সংসারের যাবতীয় জিনিসপত্র কিনে দেয় বেল্টুকে। বিবাহের কিছু দিন যেতে না যেতেই বেল্টুসহ তার মা রহিমা মিলে আবারো যৌতুকের দাবীতে জান্নাতুলের উপর নির্যাতন চালাতে থাকে। জান্নাতুল রাগে ক্ষোভে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। বেল্টু গত কয়েকমাস পূর্বে আরেকটি মেয়েকে বিয়ে করে তাঁর বোনের বাড়ী আলমডাঙ্গাতে রেখেছে বলে জানা গেছে। বেল্টু ও তার মা জান্নাতুল নেবে না বলে আবার ও মোটা অঙ্কের যৌতুক চেয়ে জান্নাতুলকে বাড়ী থেকে বিতাড়িত করেছে। বর্তমানে বেল্টু জান্নাতুল ও তাঁর শিশু সন্তানের কোন খোঁজ রাখছেনা। বেল্টুর মা রহিমা দম্ভোক্তি করে এলাকায় বলে বেড়ায় ওমন বউ তালাক দেব আমার কিচ্ছু হবেনা। টাকা দিয়ে সব ম্যানেজ করে ফেলবো। অসহায় জান্নাতুলের পাশে দাঁড়াতে মানবাধিকার সংগঠন গুলোর আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল সহ এলাকাবাসী।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত