শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় আ.লীগের কার্যালয়ে সামনে জামে মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২১ ইং
দর্শনায় আ.লীগের কার্যালয়ে সামনে জামে মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর নিজ উদ্যোগে ও অর্থায়নে জামে মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় দর্শনা রেলবাজারে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আজগার টগর। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার এবং আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, দর্শনা কেরুজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. শামসুজ্জোহা, মোয়াজ্জিন নেসার আহম্মেদ, যুবলীগ নেতা মামুন শাহ, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, মহিবুর রহমান সাধান, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সহসভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, প্রভাত আলম, ইসলামুল হক আলামিন, রায়হান, অপু সরকার, মিল্লাত, রিপন, লোমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা পৌর এলাকার সকল মসজিদের আলেম-ওলামাবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত