রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ বাতিল

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২১ ইং
ঝিনাইদহে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ বাতিল
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. আতিয়ার রহমানের ডিলারশিপ স্থগিত করেছে উপজেলা প্রশাসন। এই বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস তদন্তের উদ্যোগ গ্রহণ করে। এর আগে পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের ১১ জন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন। `` তাদের অভিযোগ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের জনসভায় যোগ না দেওয়ায় তাদের কার্ড ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসন। তদন্ত করে অভিযোগরে সত্যতা পায় তদন্ত কমিটি। গত বৃহস্পতিবার শুনানি শেষে ডিলার আতিয়ার রহমানের ডিলারশিপ স্থগিত করে উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন জানান। তিনি বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে ডিলার আতিয়ার রহমানের কার্যক্রম স্থগিত রেখেছি। তদন্ত রিপোর্ট জমা হলে স্থায়ীভাবে ডিলারশিপ বাতিল করা হবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত