আন্দুলবাড়ীয়ায় ৬১তম বার্ষিক ইছালে সওয়াব উপলক্ষে প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
৩০-১০-২০২১
ইং
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের দরগায় ৬১তম বার্ষিক ইছালে সওয়াব উপলক্ষে দরগা-রওজা ও কেন্দ্রীয় কবরস্থান কমিটির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আন্দুলবাড়ীয়া খাজা পারেশ সাহেবের দরগা ও কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া খাজা পারেশ সাহেবের দরগা ও কেন্দ্রীয় কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক শেখ মইদুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, দরগা ও কেন্দ্রীয় কবরস্থান কমিটির কোষাধ্যক্ষ এস এম আশরাফুজ্জামান টিপু, সদস্য শেখ আতিয়ার রহমান, মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি আনোয়ার হোসেন, শেখ সেকেন্দার আলী, আন্দুলবাড়ীয়া ইউপির সাবেক মেম্বার আব্দুর রহমান, মোল্লা আলী আহাম্মদ, বর্তমান ইউপি মেম্বার শেখ হাফিজুর রহমান হাফিজ, জহিরুল ইসলাম, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সভাপতি আশাদুর রহমান আশা, বর্তমান সভাপতি মুন্সী আমিনুল বাসার কবু, সাধারণ সম্পাদক মির্জা হামিদুর রহমান শিলন, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোল্লা ফখরুল হাসান টুটুল, আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, নাজের আলী, হাজি বিশারত আলী, আবু জাফর, আবুল কাশেম নঈমদ্দিন, মোহাম্মদ আলী মিণ্টু, খন্দকার আশাদুজ্জামান আশা প্রমুখ।
কমেন্ট বক্স