আলমডাঙ্গায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
৩০-১০-২০২১
ইং
আলমডাঙ্গায় পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে এরশাদপুর হাইস্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বন্ডবিল একাদশ বনাম কালিদাসপুর একাদশ। ফাইনাল খেলায় আলমডাঙ্গার এরশাদপুর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার পৌর মেয়র হাসান কাদির গনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রবিউল হক, প্যানেল মেয়র মজিবুল হক, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাজাবুল হক মনা। এছাড়াও অনুষ্ঠানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন সোহাগ, শরিফুল, সিহাব, রুহুল, সাইফুল, রুহুল আলী, মানিক, তরিকুল, নাইমুর, হামজা প্রমুখ।
কমেন্ট বক্স