শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর কেডিকে ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ২৯-১০-২০২১ ইং
জীবননগর কেডিকে ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারিভাবে বরাদ্দকৃত ভিজিডির চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু এ কর্মসূচির উদ্বোধন করেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কেডিকে ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেডিকে ইউপি সচিব মনিরুজ্জামান, ট্যাগ কর্মকর্তা কেডিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার খাসিয়ার রহমান মিঠুসহ সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও মেম্বারবৃন্দ। উল্লেখ্য, সরকারিভাবে বিশেষ বরাদ্দকৃত ভিজিডির কার্ডধারী ও উপকারভোগী ১১৫ জন নারীর মধ্যে মাথাপিছু ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত