শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহ ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে চুয়াডাঙ্গা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২১ ইং
তিতুদহ ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে চুয়াডাঙ্গা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া

পরিষদের দায়িত্বপ্রাপ্ত বর্তমান প্রশাসক আব্দুল হান্নানের প্রশংসাও করলেন নবাগত ইউএনও

চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন পরিষদ প্রথমবারের মতো পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা সদরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূইয়া। নবাগত ইউএনওকে প্রথমবার ইউনিয়ন পরিষদে পেয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান পরিষদের কর্মকর্তারা। প্রথমবার পরিদর্শনে এসেই পরিষদের তারিফ করেন তিনি। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুম, কম্পিউটার রুমসহ ফুলে ফুলে মুখরিত পরিষদ ভবনের চারপাশসহ পরিষদের সকল স্থান খতিয়ে দেখে মুগ্ধ হওয়ায় কথা নিজ মুখে তুলে ধরেন নির্বাহী অফিসার। এসময় নবাগত ইউএনও বলেন, ‘আমি সদর উপজেলার সবকয়টি পরিষদে পরিদর্শনে গিয়েছি, তবে এতো সুন্দর পরিবেশের পরিষদ কোথাও চোখে পড়েনি। এখানে সম্পূর্ণ পরিষদ ভবনসহ চত্বরটি সিসি ক্যামেরায় আওতায়, পরিষ্কার-পরিচ্ছন্ন, বিশ প্রজাতিরও বেশি ফুলের বাগান, দৃষ্টিনন্দন শহীদ মিনারসহ সবকিছুই আপডেট করেছে এই পরিষদে কর্তব্যরত কর্মচারীগণ। যেটা দেখেই যেকোনো মানুষেরই চোখ জুড়িয়ে যাবে।’ এসময় তিতুদহ ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান বলেন, ‘সাবেক চেয়ারম্যান আকতার হোসেন দায়িত্বরত সময় থেকে শুরু হয় পরিষদের পূর্বের রুপের পরিবর্তন। পরিষদ ভবনকে অতি সৌন্দর্য করে সাজাতে পরিষদের সকল সদস্যগণ শুরু করেন নানা ধরনের কার্যক্রম। তবে এটার দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের ওপর।’ তিনি আরও বলেন, ‘সুন্দর পরিবেশ যেমন পরিষদে আগত সেবা গ্রহণকারীদের চোখ জুড়াই, তেমনি আমাদের কাজের ও স্বস্তি ফিরে আসে, এসব কথা মাথায় রেখেই আমাদের এই প্রচেষ্টা। এই ইউনিয়নের বর্তমান প্রশাসক আব্দুল হান্নান মহোদয়ের নেতৃত্বে পরিষদকে এতো সুন্দর করা সম্ভব হয়েছে।’ নবাগত ইউএনও এসময় পরিষদে বিকল অবস্থায় পড়ে থাকা পল্লী অ্যাম্বুলেন্সকে স্থানীয় জনসাধারণ ও স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য সচল করবেন বলে জানান। এরপর তিনি তিতুদহ ইউনিয়ন ভূমি অফিস, গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয় ও ৬২ আড়িয়া গ্রামে সরকারি আবাসিক আশ্রয়স্থল পরিদর্শন করেন। সবশেষে চুয়াডাঙ্গা সদরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়া তিতুদহ ইউনিয়ন পরিষদের বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রশাসক আব্দুল হান্নানের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক আব্দুল হান্নান, ত্রাণ প্রকৌশলী আমিনুল ইসলাম, তিতুদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাতাব উদ্দীন বিশ্বাস, তিতুদহ ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান, সদর উপজেলা পরিষদের সিএ ইসমাইল হোসেন, তিতুদহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক সদস্য আবুল কাশেম, আজিজুল ইসলাম, সেলিম হোসেন, বুলবুলি খাতুন, মর্জিনা খাতুন, উদ্যোক্তা তাজুল ইসলাম, ঝর্ণা রানী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত