শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আইডিইবি চুয়াডাঙ্গার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০১৭ ইং
আইডিইবি চুয়াডাঙ্গার ইফতার মাহফিল অনুষ্ঠিত
আইডিইবি জেনিক, চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী রফিকুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গতকাল সোমবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চুয়াডাঙ্গার উদ্যোগে চুয়াডাঙ্গা যুব উন্নয়ন হলরুমে এক ইফতার মাহফিল আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মো: রেজা হোসেন জোয়ার্দ্দার, সহ-সভাপতি, কেনিক (খুলনা অঞ্চল) এবং আইডিইবি এর ৪টি উপজেলার সদস্য দেড়শতাধিক সদস্য প্রকৌশলীসহ বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নেত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, প্রকৌশলী মো: আব্দুল আজিজ সভাপতি, ভোকেশনাল শিক্ষক সমিতি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো: ইফতেখার উদ্দীন জোয়ার্দ্দার, আইডিইবি, জেনিক, চুয়াডাঙ্গা। প্রেস বিজ্ঞপ্তি।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত