কালীগঞ্জে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
- আপলোড তারিখঃ
২৬-১০-২০২১
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়। অসংখ্য নারী-পুর`ষের হাতে ফেস্টুনে লেখা ‘লম্পট ও চরিত্রহীন মনোয়ার হোসেন বাদশার মনোনয়নপত্র বাতিল চাই।’
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তারেক মোল্লা, আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, সাবুর আলী, রবিউল ইসলাম সবুজ, জনপ্রতিনিধি তিথি রানীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ৩য় ধাপের ইউপি নির্বাচনে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নে নারী কেলেঙ্কারী, অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত মনোয়ার হোসেন বাদশাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে ক্ষুণ্ন হচ্ছে আওয়ামী লীগের ভাবমূর্তি। তাই মনোনয়ন পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেনকে দেওয়ার দাবি জানান তাঁরা। পরে সেখানে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
উল্লেখ্য, মনোয়ার হোসেন বাদশা ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন বাদশা বলেন, তাঁর বির`দ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, এটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাঁর বির`দ্ধে এমন কোনো অপবাদ নাই বলে জানান তিনি।
কমেন্ট বক্স