শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদক: ‘করোনায় স্থবির ছিল দেশ। মানুষের দ্বারে দ্বারে গেছে যুবলীগ। বর্তমানে করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। এসময় যারা ভীত হয়ে ছিল তারাই এখন ধর্ম নিয়ে রাজনীতি করছে। তাঁরাই এক সময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল। এখন তাঁদের কোনো কর্মী নেই, সাধারণ জনগণ তাঁদের পেছনে নেই। তাঁরা শুধুমাত্র দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে একেরপর এক বিভিন্ন রকম ষড়যন্ত্র করে চলেছে। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের সকল নেতা-কর্মীকে সচেতন থাকতে হবে। দেশের জন্য কাজ করে যেতে হবে। আমরা এ দেশে সুস্থ রাজনীতি চায়। যে রাজনীতি হবে দেশের মানুষের সেবার রাজনীতি। গতকাল বিকেল চারটার চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের আয়োজনে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। সম্মেলনের শুভসূচনা করা হয় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে। এরপর ডিঙ্গেদহ যুবলীগ নেতা প্রয়াত আজিজুলের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে আবুল কালাম আজাদকে সভাপতি, সাধারণ সম্পাদক সেলিম রেজা ও মাহাফুজুর রহমান মাহফুজকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। `` শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, আজাদ আলী, সাজেদুল ইসলাম লাভলু, আলমগীর আজম খোকা, শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ প্রমুখ। নাগদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাতের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আবুবক্কর সিদ্দিক আরিফ, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ূন কবির বনফুল, সহ সভাপতি বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক ফারুক হোসন চাঁদ আলী, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক রফিক, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ, নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক রহিদুল, বেগমপুর ইউনিয়ন যুবলীগ নেতা প্রকাশ, মিলন, শামীম হোসেন মিজি, আজান, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শান্তি, চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, মাসুদুর রহমান মাসুম, হাসানুল ইসলাম পলেন, দরুদ হাসান, জুয়েল জোয়ার্দ্দার, আল ইমরান শুভ, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, তানভিন রেজা টুটুল, লোকমান, রুবেল, আশা, বক্কর, নোমান, পুন্য, সাদিকুর, বাচ্চু, মকলেচ, সুজন, সজল, শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগ নেতা মজিবুল, সামাদ, মিলন, কাশেম, তোয়াজ, আবু সাঈদ, ফারুক, মামুন, শিমুল, আবুবকর, সাজু, তেতুল,তাজ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

শৈলকূপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিষ্কার