কালীগঞ্জে যুবককে গলাকেটে হত্যার চেষ্টা
- আপলোড তারিখঃ
২৩-১০-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জে মিলাদ মাহফিলের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে শামিম হোসেন (২৮) নামে এক যুবককে গলাকেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তিনি কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের আব্দুল্লাহ হাসানের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শামীম হোসেন (২৮) ঈশ্বরবা দক্ষিণ পাড়া গ্রামের একটি দোয়া মাহফিলের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে একটি মাঠের মধ্যে দুর্বৃত্তরা তাকে ধারালো খুর দিয়ে গলাকেটে ফেলে রেখে যায়। কয়েকজন পথচারী রাস্তা দিয়ে যাওয়ার সময় শামিমকে দেখে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, শামিম কিছুদিন আগে ধারালো অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ঝিনাইদহ কারাগারে ছিল। এক সপ্তাহ আগে সে জামিনে ফিরে আসে। শত্রুতাবশত তার পরিচিতরাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যহত রেখেছে।
কমেন্ট বক্স