শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় অসহায় মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২১ ইং
আলমডাঙ্গায় অসহায় মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ
আলমডাঙ্গা অফিস: অস্ট্রেলিয়ার সামাজিক সংগঠন কেয়ার ফর হিউম্যানিটির উদ্যোগে আলমডাঙ্গায় করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন চাতাল এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু। বণিক সমিতির সাবেক সভাপতি হাজি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডন, প্রধান শিক্ষক রবিউল ইসলাম বাবলু, প্রভাষক শরিফুল ইসলাম, উই ফর অল সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ। উল্লেখ্য, রবিউল ইসলাম বাবলুর কন্যা তিনা তাসমিন তানিয়া অস্ট্রেলিয়ার কেয়ার ফর হিউম্যানিটি সংগঠনের প্রতিনিধি হিসেবে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে এ সহযোগিতার ব্যবস্থা করেছেন। চাল, ডাল, আলু, তেল, সাবানসহ ২২০ প্যাকেট মালামাল প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

বিভিন্ন বিলে জাল-ফাঁদ, বিপন্ন পাখির নিরাপদ আশ্রয়