আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদে আর্থিক অনুদান প্রদান
- আপলোড তারিখঃ
২৩-১০-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, আন্দুলবাড়ীয়া গ্রামের কৃতী সন্তান কাজী সিরাজুল হক সিরাজ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদে আর্থিক অনুদান প্রদান করেছেন। গতকাল শুক্রবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা চলাকালীন সময়ে হঠাৎ সরেজমিনে পরিদর্শনে আসেন। গতকাল শুক্রবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদ কার্যালয়ে সাপ্তাহিক সাহিত্য আড্ডা'র আয়োজন করা হয়।
আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি ও সিনিয়র কবি আশরাফুন নাহার শোভার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাজী সিরাজুল হক সিরাজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জীবননগর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মুন্সী নজরুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মহাসিন আলী খান, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা নারায়ণ ভৌমিক, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড লোকমোর্চা কমিটির সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান খান।
কমেন্ট বক্স