শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২১ ইং
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গতকাল ২২ অক্টোবর চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় ‘চুয়াডাঙ্গার ৬২ আড়িয়ায় ডাকাতির অভিযোগ নিয়ে ধু¤্রজাল, স্থানীয়দের দাবি প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতি ঘটনা সাজানো’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আবুল হোসেন ওরফে মাতা মোল্যার স্ত্রী মহিমা খাতুন। প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘ডাকাতির ঘটনা সত্য। ঘটনার দিন আমি নিজ ঘরে শুয়েছিলাম। রাত আনুমানিক ১২টার দিকে ৪-৫ জনের এক দল লোক ঘরের গ্রিল টপকে ঘরের মধ্য প্রবেশ করে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও স্বর্ণের কালের দুল, এক জোড়া হাতের বালা ও একটি আঙটি লুট করে নিয়ে যায়। এসময় বাড়ির উঠানে জ্বালানো লাইটের কারণে আমি ২ জনকে চিনে ফেলি। এসময় আমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। কিন্তু গ্রামের কিছু কুচক্রিমহল সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে উক্ত সংবাদটি প্রকাশ করেছে। আমি এ সংবাদের প্রতিবাদ জানাই। সেই সাথে সঠিক তথ্য তুলে ধরার জন্য সংবাদিকদের প্রতি অনুরোধ জানাই।’


কমেন্ট বক্স
notebook

শৈলকূপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিষ্কার