শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে শেখ রাসেল ছাত্রকল্যাণ পরিষদ কমিটি গঠন, সভাপতি রাজু ও মাসুদ রানা সম্পাদক

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২১ ইং
তিতুদহে শেখ রাসেল ছাত্রকল্যাণ পরিষদ কমিটি গঠন, সভাপতি রাজু ও মাসুদ রানা সম্পাদক
প্রতিবেদক, তিতুদহ: আগামী এক বছরের জন্য বাংলাদেশ শেখ রাসেল ছাত্রকল্যাণ পরিষদের চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শেখ রাসেল ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি শাহরুখ খান কমিটির লিখিতভাবে অনুমোদন দেন। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজু আহম্মেদ (রাজন) ও সাধারণ সম্পাদক মাসুদ রানা। এছাড়াও সহসভাপতি হিসেবে দায়িক্ত পান সজিব আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সজল বিশ্বাস, ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক লালন আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রানা মিয়া, প্রচার সম্পাদক আবির মিয়া, সহ-প্রচার সম্পাদক হাসমত আলী, দপ্তর সম্পাদক ফিরোজ আহম্মেদ ও সহ-দপ্তর সম্পাদক সেফাত মিয়া। `` এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িক্ত পান সাগর মিয়া, জাইদুল মিয়া,ইয়াছিন মিয়া, জিহাদ মিয়া ও হৃদয় মিয়া। এসময় বাংলাদেশ শেখ রাসেল ছাত্রকল্যাণ পরিষদের চুয়াডাঙ্গা সদর উপজেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে কমিটি গঠন অনুষ্ঠান পরিচালিত হয়।


কমেন্ট বক্স
notebook

বিভিন্ন বিলে জাল-ফাঁদ, বিপন্ন পাখির নিরাপদ আশ্রয়