আলমডাঙ্গায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
২২-১০-২০২১
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা শহরের বাড়াদী ইউনিয়নের বাড়াদী চারা পাড়া থেকে ৫ শ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া ইবি থানাধীন মাঝিলা গ্রামের করেশ কবিরাজের ছেলে বজলুকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়াদী ইউনিয়নের বাড়াদী চারা পাড়া থেকে ৫ শ গ্রাম গাঁজা হ হাতেনাতে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই খসরু আলমসহ সঙ্গীয় ফোর্স।
কমেন্ট বক্স