শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ছয় মোটরসাইকেল চালককে জরিমানা

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২১ ইং
জীবননগরে ছয় মোটরসাইকেল চালককে জরিমানা
জীবননগর অফিস: জীবননগরে ৬ জন মোটরসাইকেল চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জীবননগর শহরের মেইন বাসস্ট্যান্ডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪ ধারা অপরাধে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬ জনকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার এএসআই বিপ্লব।


কমেন্ট বক্স
notebook

বিভিন্ন বিলে জাল-ফাঁদ, বিপন্ন পাখির নিরাপদ আশ্রয়