ঝিনাইদহে ডেঙ্গুর উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
- আপলোড তারিখঃ
২২-১০-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসি খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। হাসি খাতুন হরিণাকু-ু উপজেলার পারমথুরাপুর গ্রামের কাওছার আলীর স্ত্রী।
মৃত নারীর খালা মিমি খাতুন জানান, গত ৫ দিন আগে তাঁর জ্বর হয়। বাড়িতে ২ দিন চিকিৎসা নিয়েছেন। ২ দিন আগে আরও অসুস্থ হয়ে পড়লে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ জানান, স্থানীয়ভাবে আক্রান্ত ওই নারী ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত বুধবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ২ জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১ জন। বর্তমানে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কমেন্ট বক্স