শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জ্বীনতলা মল্লিক পাড়ার আশরাফ আলীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গা জ্বীনতলা মল্লিক পাড়ার আশরাফ আলীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে বেপরোয়া ও দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হওয়া জ্বীনতলা মল্লিকপাড়ার হাজি আশরাফ আলী অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের জ্বীনতলা পুরাতন মল্লিকপাড়ার নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। এর আগে তিনি দীর্ঘ ২৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী-কন্যা তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাজি মৃত আশরাফ আলী ওই এলাকার পুরাতন বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী মৃত আশকার আলীর বড় পুত্র এবং দৈনিক আকাশ খবরের কম্পিউটার অপারেটর জনি আহমেদের পিতা। নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিনি বেকারির ব্যবসা করতেন। প্রতিদিনের মতো গত ২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে একাডেমি মোড় এলাকায় একটি দোকানে টাকা আদায় করতে যান। সেসময় ডাচ্ বাংলা বুথের সামনের রাস্তা পার হওয়ার সময় বড়বাজারের দিক থেকে আসা ২ আরোহীর বেপরোয়া ও দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে সামনের দিক থেকে বুকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে প্রায় ২৯দিন চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে, স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন, তিনি ধর্মভীড়– ও সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। মানুষের সাথে ভালোবাসার ও সৌহার্দ্যই ছিল তার প্রকৃত চরিত্র। অপরদিকে তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আউলিয়া নিশি, বার্তা সম্পাদক জিসান আহমেদ, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর ও কামরুজ্জামান সেলিমসহ বিভিন্ন পর্যায়ের লোকজন।


কমেন্ট বক্স
notebook

শৈলকূপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিষ্কার