শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা বাজারে মোবাইলের দোকানে চুরি

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২১ ইং
কার্পাসডাঙ্গা বাজারে মোবাইলের দোকানে চুরি
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে মোবাইলের দোকানে টিনের চালা কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাতে। জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারে গাল্স হাইস্কুল রোডে অবস্থিত এস এস টেলিকম অ্যান্ড ইলেক্ট্রনিক্সের দোকানের টিনের চালা কেটে ভেতরে ঢুকে নগদ ৭ হাজার টাকা, ৯টি নতুন ও ৪টি পুরাতন মোবাইল, ২০টি মোবাইল ব্যাটারি ও হাতঘড়ি চুরি করে নিয়ে যায় চোরেরা। মেসার্স এস এস টেলিকম অ্যান্ড ইলেক্ট্রনিক্সের মালিক মো. আব্দুস সালাম জানান, গত শনিবার দিবাগত রাতের যেকোনো এক সময় দোকানের চালার টিন কেটে নগদ টাকা, মোবাইল হাত ঘড়িসহ প্রায় ৩৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। সংবাদ পেয়ে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি আতিকুর রহমান জুয়েল ও এএসআই জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ফেলে রেখে যাওয়া মোবাইলের ৯টি মোড়ক নিয়ে যায়। তিনি বলেন, চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার ও চোর আটকের জন্য জাল বিস্তার করা হয়েছে। এদেরকে চিহ্নিত করে আটকের জন্য পুলিশি অভিযান চলবে।


কমেন্ট বক্স
notebook

শৈলকূপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিষ্কার