কুমিল্লায় আল-কোরআনের অবমাননাকারীদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন
- আপলোড তারিখঃ
১৬-১০-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার পূজা মন্ডপে মুসলিম বিশ্বের পবিত্র গ্রন্থ পবিত্র আল-কোরআনের অবমাননাকারীদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের বড় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে গ্রামের প্রধান প্রধান অংশ ঘুরে হায়দারপুর তালবাগান মোড়ে অবস্থান নেয় ধর্মপ্রাণ মুসলমানরা। এ সময় বক্তারা বলেন, কুমিল্লায় পবিত্র আল-কোরআনের অবমাননাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় বক্তারা ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কমেন্ট বক্স