শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা বারে অ্যাড. আলমগীর হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গা বারে অ্যাড. আলমগীর হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে সাবেক সভাপতি অ্যাড. আলমগীর হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আব্দুল খালেক। টুর্নামেন্ট উদ্বোধনকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সহসভাপতি কাইজার হোসেন জোয়ার্দ্দার, সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল, সরকারি কৌশলী (জিপি) আশরাফুল ইসলাম খোকন, স্পেশাল পিপি আবু তালেব বিশ্বাস, মুজিবুল হক চৌধুরী, মোশারফ হোসেন, রফিকুল আলম রাণ্টু, ফজলে রাব্বী সাগর, নাজমুল হাসান লাভলু, আফজালুল হক, অহিদুল আলম মানি খন্দকার, হেমায়েতউল্লাহ বেল্টু, তসলিম উদ্দিন ফিরোজ, মাসুদুর রহমান রানা, সাজ্জাদ হোসেন রকি, আসাদুজ্জামান মিল্টন, শাহাজামাল জামাল, নাজমুল আহসান ও সৈয়দ ফারুক উদ্দিন আহাম্মেদসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এসময় সাবেক সভাপতি অ্যাড. আলমগীর হোসেনসহ মরহুম আইনজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন বারের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ রাসেল। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন বলেন, বারের উদ্যোগে সাবেক সভাপতি মরহুম আলমগীর হোসেন স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের (প্রস্তাবিত) উদ্বোধন হলো। টুর্নামেন্টে জেলা আইনজীবী সমিতির সদস্যরা অংশগ্রহণ করছেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত