শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে শুভ বিজয়া দশমীতে আর্থিক অনুদান প্রদান

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২১ ইং
মেহেরপুরে শুভ বিজয়া দশমীতে আর্থিক অনুদান প্রদান
গাংনী অফিস: মেহেরপুর জেলার তিনটি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদন করেছেন কেন্দ্রীয় পূজা উদ্যাপন কমিটির দাতা সদস্য অশোক চন্দ্র বিশ্বাস। গতকাল শুক্রবার দুপুরে গাংনী উপজেলা পপুলার ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতির কক্ষে স্বর্গীয় শচীন্দ্র নাথ বিশ্বাসের পরিবারে পক্ষে থেকে শুভবিজয়া দশমীর শুভেচ্ছা আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজনে করা হয়। পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্গীয় শচীন্দ্র নাথ বিশ্বাসের বড় ছেলে সুকেশ চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি অশোক চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমারা সবাই শান্তির পূজারী। ঈশ্বরের সৃষ্টির সকল প্রাণীকূলের শান্তি কামনা করি পৃথিবীর সকল ধর্মতে শান্তির কথ আছে। সম্প্রতি কুমিল্লার ঘটানকে উল্লেখ করে বলেন যারা এহেন কাজের সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানায়। এছাড়াও বিভিন্ন পুঁজামন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন বিশেষ অতিথি গাংনী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহাবুব আলম বলেন, কুমিল্লার মর্মান্তিক ঘটানাকে তীব্র নিন্দা জানায়। আমাদের পরিচয় আমরা মানুষ। আমাদের সকলের রক্ত এক। কোনো সাম্প্রদায়িকের স্থান বাংলাদেশে নেই, অসম্প্রদায়িক দেশ বাংলাদেশ। কেউ যদি ধর্মীয়অনুভূতিতে আঘাত করে, তাহলে তার স্থান কোনো ধর্মীয় মানুষের কাছে নেই, তেমন সৃষ্টিকর্তার কাছে নাই। সৃষ্টিকর্তা বলেন, তোমরা আমার সৃষ্টিকূলকে ভালোবাসো, তাহলে আমার স্বান্ধ্যি মিলবে।’ বিজয় টিভির ও সময়ের আলোর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, মাই টিভি দৈনিক বণিকবার্তা জেলা প্রতিনিধি গাংনী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহাবুব আলম ও সাংবাদিবৃন্দরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত