শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার এলাহীনগরে গরু ডাকাতির ঘটনায় যুবক আটক

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২১ ইং
আলমডাঙ্গার এলাহীনগরে গরু ডাকাতির ঘটনায় যুবক আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার এলাহিনগরে গরু ডাকাতির ঘটনায় শাওন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। জানা গেছে, আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের এলাহিনগর গ্রামের সোহরাব ফকিরের বাড়িতে গত ৩ অক্টোবর রাত ১১টার দিকে এক দল ডাকাত হানা দেয়। এসময় সোহরাব ফকির ও তার স্ত্রী ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ডাকাত দল অতর্কিত হামলা চালিয়ে সোহরাব ফকির ও তার স্ত্রীর মুখ-হাত বেঁধে ফেলে। তাদের ধরে মাঠের মধ্যে নিয়ে যায়। এসময় স্বামী-স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। পরে দুটি গরু ও তার ছেলে শাহীনের গোয়াল থেকে আরেকটি গরু নিয়ে গ্রাম থেকে দূরে ভিড়িয়ে রাখা লাটাহাম্বায় গরু ৩টি নিয়ে যায়। পুলিশ চোর ধরতে তৎপরতা শুরু করে। এরই এক পর্যায়ে গত বুধবার আসাননগর গ্রামে অভিযান চালিয়ে আনজেত আলীর ছেলে শাওনকে আটক করে। পুলিশ জানায়, আটক শাওন বেশ কয়েকজনের নাম জানিয়েছে। তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত